News Bangla 24 BD | রুহুল আমিন জিএমপি সদর থানার শ্রেষ্ঠ এএসআই’র পুরষ্কার পেলেন - News Bangla 24 BD
News Head
 ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন

রুহুল আমিন জিএমপি সদর থানার শ্রেষ্ঠ এএসআই’র পুরষ্কার পেলেন


রওশন আরা নুপুর:গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার একজন চৌকস পুলিশ কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া পিপিএম (বার) অত্র থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে অপরাধ দমনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা দক্ষতার সাথে পালন করে যাচ্ছেন।
সদর থানার একজন দায়িত্বশীল পুলিশের চৌকস কর্মকর্তা ওসি হিসেবে আলমগীর ভূইয়া পিপিএম (বার) অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের মনের ভেতর জায়গা করে নিয়েছেন।
তাছাড়া মাদকমুক্ত, অপরাধমূলক কর্মকান্ড ও ভয়ংকর অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ সড়কের দুপাশে যানজটের দুর্ভোগ কমিয়ে দেয়ার সুযোগ করে দিয়েছেন। তারই দিকনির্দেশনায় মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট তামিল ভুক্ত আসামীদের গ্রেপ্তারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ক্ষেত্রে এএসআই রুহুল আমিন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালনে সদর থানার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়ে এএসআই রুহুল আমিন পুরষ্কার লাভ করেন। ১১ অক্টোবর রোববার গত ২ মাসের ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালনের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) কার্যালয়ে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবীর এএসআই রুহুল আমিনের হাতে পুরষ্কার তুলে দেন। তিনি, গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূইয়া পিপিএম (বার)সহ সকল এসআই/এএসআই/ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন যেন তারা দায়িত্ব পালনে আগামী দিনেও পুরস্কৃত হয়ে সদর থানাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ