News Bangla 24 BD | গাজীপুরে জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - News Bangla 24 BD
News Head
 ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


 “দুনিয়ার মজদুর একহও, বাংলার মেহনতি মানুষ একহও” এ প্রতিপাদ্যকে সামনে রেখে “বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন” আন্দোলন সংগ্রাম ও সফলতার মধ্য দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা, কেক কাটা ও বর্ণ্যাঢ্য র‌্যালী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত আলোচনা সভায়- গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের আহবায়ক আলহাজ্ব আঃ মজিদ (বিএসসি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. আজমত উল্লাহ খান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের রুপকার মানবিক মেয়র আলহাজ্ব এড. মোঃ জাহাঙ্গীর আলম,ি বশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম শামসুন নাহার ভূইয়া এমপি প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, নবগঠিত গাজীপুর মহানগর আওয়ামীলীগ, ২৫ নং ওয়ার্ডের ১নং যুগ্ন আহ্বায়ক ইকবাল সরকার, গাজীপুর মহানগর শ্রমিক লীগের ১ নং যুগ্ন আহ্বায়ক কবির আহাম্মেদ মন্ডল, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারন সম্পাদক হাজী মোঃ মনিরুজ্জামান মনির,২৬ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ হায়দার আলী, গাজীপুর সদর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ কবির হোসেনসহ গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। শ্রমজীবী মেহনতী মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত এই শ্রমিক সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হন প্রখ্যাত প্রমিক নেতা নুরুল হক।

এ বিভাগের অন্যান্য সংবাদ