News Bangla 24 BD | গাজীপুরে শত কোটি টাকা নিয়ে উধাও আর্থিক প্রতিষ্ঠান এ.ই.সি.ও.এস - News Bangla 24 BD
News Head
 ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরে শত কোটি টাকা নিয়ে উধাও আর্থিক প্রতিষ্ঠান এ.ই.সি.ও.এস


 গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে গ্রাহকদের শত কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে “আজওয়া ইন্টারপ্রিনিয়ার কনসালটেনসি এন্ড আউট সোর্সিং লি: (এ.ই.সি.ও.এস)” নামের একটি আর্থিক প্রতিষ্ঠান। গত ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের লোকজন সিটি কর্পোরেশনের হোসেন মার্কেট এলাকায় অস্থায়ী কার্যালয় থেকে পালিয়ে যায়। এ.ই.সি.ও.এস এর প্রায় ৩ হাজার গ্রাহক সর্বস্বটুকু হারিয়ে পথে বসেগেছে। এঘটনায় ভুক্তভোগী এবং ওই প্রতিষ্ঠানে একজন কর্মী তাসলিমা বেগম নিশি বাদী হয়ে মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া কোন উপায়ন্তর না পেয়ে বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শত শত ভুক্তভোগী মানববন্ধ ও জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেছেন। ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে প্রতারক পলাতকদের দ্রুত গ্রেফতার করে অসহায়দের টাকা ফেরত দেয়ার আহবান জানান।
মানববন্ধনে উপস্থিতরা জানান, ট্রেনিং করানোর কথা বলে প্রথমে সদস্যদের কাছ থেকে ভর্তি বাবদ দুই হাজার টাকা করে নেয় প্রতারকরা। পরে কৌশলে গাজীপুর সিটি কর্পোরেশেনর ছোট দেওড়া এলাকার পারভিন আক্তারের কাছ থেকে সাড়ে সাত লাখ, লাভলি বেগমের কাছ থেকে তিন লাখ, টঙ্গী এলাকার জরিনার কাছ থেকে দুই লাখ, নাসরিনের কাছ থেকে দশ লাখ, জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার ফারহানা আক্তার মুক্তার এক কোটি, পশ্চিম ভুরুলিয়া এলাকায় তাসলিমা বেগম নিশীর কাছ থেকে আট লাখ ষাট হাজার, ঢাকা যাত্রাবাড়ী এলাকার আয়েশা আক্তারের কাছ থেকে এক কোটি নেয়। প্রত্যেকে স্বর্ণ ও জমি বিক্রি করে টাকা গুলো জমা দেয়। এভাবে প্রায় তিন হাজার মহিলা সদস্যদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
মামলার বাদি মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের বড় দেওড়া এলাকার মো: দুলাল, বগুড়া জেলার ফয়জুল কাদির শাকিল, বরিশালের জামান মাহবুবুল রিয়াজ, মরিফম বেগম নুপুর, কুমিল্লার শেখ ফরিদ, রাজশাহীর মাহবুব আলম, রংপুরের খাদিজা আক্তার মুন্নি গাজীপুরে গ্রাহদের অধিক মুনাফার লোভ দেখায়। পরে কয়েক কিস্তিতে গ্রাহকদের প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ ৭ লাখ আবার কারো কাছ থেকে ১০-২০ লাখ টাকাও নিয়েছে। কিন্তু মুনাফাসহ টাকা ফেরত দেয়ার ঠিক আগের দিন রাতে প্রতারকরা পালিয়ে যায়। পরদিন অফিসে গিয়ে কাউকে পাওয়া যায় নি। গত তিন মাসে প্রতারকরা প্রায় কয়েক’শ কোটি টাকা নিয়ে পালিয়েছে। এ ঘটনা মামলা দায়েরের পর ভোলা জেলা থেকে সাত প্রতারকদের মধ্যে মরিয়ম বেগম নুপুর এবং জামান মাহবুব রিয়াজ নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ