News Bangla 24 BD | গাজীপুরে প্রতারণা মামলায় আবু সাইয়িদ জেল হাজতে - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুরে প্রতারণা মামলায় আবু সাইয়িদ জেল হাজতে


গাজীপুর প্রতিনিধি : জমি সংক্রান্ত প্রতারণা মামলায় গাজীপুরে আবু সাইয়িদ (৪৫) নামের এক ব্যক্তিকে জেলহাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। আবু সাইয়িদ গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারদাগঞ্জ গ্রামের আবু জাফর আলীর ছেলে। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ আবু সাইয়িদ হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, ১। আবু সাইয়িদ, ২। তার পিতা- আবু জাফর আলী, ৩। মা- রেনু বেগম, ৪। স্ত্র-ী শিরিন আক্তার উক্ত ৪ জন পরস্পর যোগসাজশ করিয়া জনৈক ব্যক্তি মোঃ মিজানুর রহমানের নিকট কাশিমপুরের গোবিন্দবাড়ী মৌজা হতে সাড়ে ১২ শতাংশ জমি বিক্রয় করিয়া নগদ ১২ লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু আবু জাফর আলী উক্ত সাড়ে ১২ শতাংশ জমি হতে ৭ শতাংশ জমি অত্র মামলার ৩নং আসামী রেনু বেগমের নামে গোপনে হেবানামা করিয়া রাখে। তাহা প্রকাশ হলে তাদের বির”দ্ধে মোঃ মিজানুর রহমান বাদী হয়ে গাজীপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণা ও টাকা আত্মসাতের মামলা দায়ের করেন।যার সিআর মামলা নং- ৩১১/২০২০, ধারা- ৪০৬/৪২০/১০৯/৩৪ দঃবিঃ। বাদী পক্ষের আইনজীবী এপিপি হাজী এ্যাডভোকেট আতাউর রহমান (আকাশ) জানান, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার আসামিরা বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত আবু সাইয়িদকে জেল হাজতে পাঠায় এবং তার বাবা আবু জাফর আলী বয়স্ক থাকায় আগামী দিন ধার্য করেন। আবু সাইয়িদের মা- রেনু বেগম ও তার স্ত্রী- শিরিন আক্তার পলাতক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ