News Bangla 24 BD | ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের শুভ উদ্বোধন সম্পন্ন - News Bangla 24 BD
News Head

ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের শুভ উদ্বোধন সম্পন্ন


তারেক জাহিদ, ঝিনাইদহ-
ঝিনাইদহে ভাষা সৈনিক মুসা মিয়া সড়কের উদ্বোধন করা হয়েছে। শহরের পৌর এলাকার মহিষাকুন্ডু এলাকায় এ সড়কের উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় ভাষা সৈনিক মুসা মিয়ার সন্তান জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান শেখর, জাহিদুল ইসলাম, মহিউদ্দিন, বশির আহম্মেদ, এ্যাড. বিকাশ কুমার ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত আলোচনা সভায় জানানো হয়, মহিষাকুন্ডু বটতলা মোড় হতে ৪ কিলোমিটার এই সড়কের নাম ভাষা সৈনিক মুসা মিয়া নামে পরিচিত হবে। এতে আগামী প্রজন্ম ভাষা সৈনিকদের অবদান মনে রাখবে ও তাদের আদর্শ বুকে লালন করতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ