কোনাবাড়ীতে বিট পুলিশিং কার্যালয় স্থাপন
এম.এ. মান্নান, কোনাবাড়ী : গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী মেট্রো থানার ওয়ার্ডগুলোতে বিট পুলিশিং কার্যালয় স্থাপন করেন। এ উপলক্ষে শনিবার নারী নির্যাতন ও ধর্ষন প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ করা হয়। ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অফিস সংলগ্ন এলাকায় ০৮ নং বিট কার্যালয় স্থাপন করা হয়। পুলিশের সিনিয়র সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমার নেতৃত্বে কোনাবাড়ীর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেনের সহযোগিতায় কার্যালয় উদ্বোধন উপলক্ষে সমাবেশে উপস্থিত ছিলেন ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর বিনু বারেক, ০৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হেলাল উদ্দিন হেলু, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, মহিলালীগ ও ছাত্রলীগ নেত্রীবৃন্দ। নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ জনতা এক হয়ে নারী নির্যাতন ও ধর্ষন প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম সফলভাবে এগিয়ে নেয়ার জন্য বক্তারা গুরুত্ব আরোপ করেন।

রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা 