News Bangla 24 BD | অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৬ জনকে অর্থদন্ড - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

প্রতাপ কুমার গোপ, গাজীপুর : অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে গাজীপুরে ১ জনকে ১০দিনের কারাদন্ড ও ৬ জনকে সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সিটি করপোরেশনের গাছা চান্দুরা এলাকায় পরিচালিত অবৈধ লাইন উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্টে তাদেরকে এসব দন্ড প্রদান করা হয় । জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা চান্দুরা এলাকায় মঙ্গলবার অবৈধ লাইন উচ্ছেদে এক অভিযান পরিচালনা করা হয় । এসব এলাকায় এর আগেও অবৈধ লাইন উচ্ছেদ করা হয়েছিল। কিন্ত কিছু অসাধু ও প্রভাবশালী ব্যক্তিবর্গ আবারো অবৈধ সংযোগ প্রদান করে। অভিযান পরিচালনার সময় মোবাইল কোর্টেও মাধ্যমে অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা সোলাইমান ভূইয়া ওরফে সোলাইমান মুন্সীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় । এছাড়া উক্ত এলাকার অনন্যা রহমানকে ২০ হাজার টাকা, হোসনে আরাকে ১ লক্ষ টাকা , রাবেয়া আক্তারকে ৭০ হাজার টাকা, আয়নাল মিয়াকে ১০ হাজার টাকা, নূর এ জাহানকে ৫০ হাজার টাকা এবং হাসান স্টাইল এন্ড ডিজাইন লিমিটেড এর মালিক এ, কে, আজাদকে ২ লক্ষ টাকা জরিমানা করে তা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম, উপ-ব্যবস্থাপক আবু সুফিয়ান, মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরী ও আব্দুর রাজ্জাক, বিক্রয় সহকারী আনোয়ার হোসেনসহ তিতাসের কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ