নারী-পুরুষ সবাইকে সমানভাবে কাজ করতে হবে-প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই তৃণমূল পর্যায় থেকে নারীরা নেতৃত্বে থাকুন। কেননা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নারী-পুরুষ সবাইকে সমানভাবে কাজ করতে হবে।’
বুধবার দুপুরে বেগম রোকেয়া দিবস উদযাপন ও বেগম রোকেয়া পদক ২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নারী-পুরুষ সবাইকে সমানভাবে কাজ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্থানীয় সরকার আইনে সুনির্দিষ্টভাবে মেয়েদের জন্য সংরক্ষিত পদ সৃষ্টি করা হয়েছে। একেবারে গ্রাম থেকে অর্থাৎ তৃণমূল থেকে নারী নেতৃত্ব যেন গড়ে ওঠে।’
শেখ হাসিনা বলেন, ‘তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার আইনে গ্রাম থেকে অর্থাৎ তৃণমূল থেকে নারী নেতৃত্বের সুযোগ রাখা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আজকে আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আমরা চাই আমাদের দেশের মেয়েরা সমানভাবে এগিয়ে যাক। কারণ বেগম রোকেয়াই আমাদের পথ দেখিয়ে গেছেন।’
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ‘আজ মহীয়সী নারী, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন। আমার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলেরও জন্মদিন। আপনারা সায়মার জন্য দোয়া করবেন। সে অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করছে। তার উদ্যোগে জাতিসংঘে একটা রেজুলেশন পাস হয়েছিল। তাছাড়া পুতুলের তৎপরতায় মানুষ এবং বিভিন্ন কমিউনিটি ও এলাকায় সচেতনতা সৃষ্টি হয়েছে।’
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা হেল্প লাইন চালু করেছি। ৯৯৯-এ কল করলে পুলিশের সাহায্য পাওয়া যায়। এভাবে বিভিন্নভাবে সহযোগিতা করার পদক্ষেপ নিচ্ছি, যাতে সমাজে নারীরা নির্যাতিত না হন।’

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 