গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আবারো বিক্ষোভ
প্রিয়া সরকার : গাজীপুর শহরের তিন সড়ক এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে স্টাইল ক্রাফটস গার্মেন্টস কারখানার লিমিটেড শ্রমিকরা বৃহস্পতিবারের পর আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করলো।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ফলে রাস্তটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সমীর চন্দ্র আরো বলেন- শ্রমিকরা কারখানায় কাজের জন্য প্রবেশ করতে যেয়ে দেখেন, কারখানার ফটকে নোটিশ লাগানো রয়েছে। তাতে লেখা আছে, নভেম্বর মাসের বেতন আগামী ৭ জানুয়ারি প্রদানসহ কারখানায় ৩ দিনের ছুটি থাকবে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, সেপ্টম্বর ও অক্টোবর মাসে তাদের ৬৫ শতাংশ বেতন প্রদান করা হয়েছে। নভেম্বরের বেতন দেয়ার একাধিক তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তা এখনো পরিশোধ করেনি।
এ অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে কারখানার ম্যানেজারের (এডমিন) সুজা উদ্দিন আহমেদ বলেন, সংবাদ মাধ্যমকে বলেন- বৃহস্পতিবার ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় আগামী ৭ জানুয়ারি তারিখে নভেম্বর মাসের বেতন পরিশোধ এবং কারখানা ছুটির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 