News Bangla 24 BD | কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ - News Bangla 24 BD
News Head

প্রিয়া সরকার : গাজীপুরের কালীগঞ্জে মঙ্গলবার দুপুরে ৪র্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন নামের এক ব্যাটারি চালিত অটোরিক্সা চালক সুজনের বিরুদ্ধে। অভিযুক্ত সুজন ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়- শিশুটি তার মায়ের কাপড় শুকাতে বাড়ির নিকটবর্তী একটি খোলা মাঠে যায়। সেখানে সুজন নামে ওই যুবক তাকে মুখ চেপে ধরে পাশ^বর্তী জঙ্গলে এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাকে ভয়ভীতি ও মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে বল পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই শিশুটির বাবা বাড়িতে এসে শিশুটিকে না পেয়ে বাড়ির পাশে খোলা মাঠে খুঁজতে যান। সেখানে তাকে ডাকাডাকি করেন। ওই সময় শিশুটির চিৎকারে ওই পরিত্যক্ত ঘরে গিয়ে দু’জনকে বিবস্ত্র অবস্থায় দেখেন তিনি। এ সময় সুজনকে ঝাপটে ধরলেও ধস্তাধস্তি করে ধর্ষক সুজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ভিকটিম বিষটি তার পরিবারকে বিস্তারিতভাবে জানায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ