গাজীপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গাজীপুরে আনন্দ মিছিল ও আলোচনা সভা হয়েছে। দিবস টি উপলক্ষে সকালে ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়। সেখানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন মাস্টার, জহিরুল ইসলাম, সফিউদ্দিন পালোয়ান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি আহমেদ, মশিউর রহমান পাপ্পুু, মেজবাহ উদ্দিন, আবুল হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন বঙ্গবন্ধুর মতো নেতা এ দেশে জন্মগ্রহণ করেছে বলেই আমরা স্বাধীন হতে পেরেছি। তা নাহলে আমাদের পরাধীন থাকতে হতো। বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সারাজীবন লড়াই সংগ্রাম কওে গেছেন। আজকের এই দিনে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার অবদানের কথা বাঙালি চিরজীবন মনে রাখবে। তাার আদর্শে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমরা আজ গর্ববোধ করি।
বক্তারা আরো বলেন, তাঁর আদর্শ সারাদেশে ছড়িয়ে দিতে হবে, তার আত্মত্যাগের কথা বাঙালি জাতি কোনদিন ভুলবে না। জেল জুলুম নির্যাতন তাকে দমিয়ে রাখতে পারেনি, আজ বাঙালি জাতি মর্যাদার জাতি হিসেবে বিশ্ব পরিচিতি লাভ করেছে। সে মহান নেতার দল করে আমরা আজ আনন্দিত। এসময় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার উন্নয়নের গল্প প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 