গাজীপুরে ৫শ অবৈধ গ্যাস সংযোগ কর্তন, কারাদন্ড ১
গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় একজনকে কারাদন্ড ও চারজনকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পাঁচশ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত গাজীপুর মহানগরীর উত্তর খাইলকৈর, পলাগাছ রোড, বটতলা রোড ও বোর্ডবাজারে এই অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।
গাজীপুর তিতাস গ্যাস এন্ড টিএন্ডডি কার্যালয়ের ব্যবস্থাপক মো. সুরুয আলম জানান, উত্তর খাইলকৈর, পলাগাছ রোড, বটতলা রোড, বোর্ডবাজার এলাকায় অভিযান পরিচালনাকালে অবৈধ গ্যাস লাইন স্থাপন এবং অবৈধ গ্যাস সংযোগ প্রদান করায় মোবাইল কোর্ট মো. শরিফুল ইসলামকে ছয় মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধ গ্যাস ব্যবহার করায় মো. ইব্রাহীম হোসেনকে ২০ হাজার টাকা, মো. সোহেল খানকে ২০ হাজার টাকা এবং মো. নূরুল আমিনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সুরুয আলম আরও জানান, একই এলাকায় ১০টি পয়েন্টে অবৈধভাবে বসানো পাইপ লাইনের সংযোগস্থলসহ ৪০০ মিটার পাইপ লাইন অপসারণ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এর ফলে প্রায় ৫০০ বাড়ির আনুমানিক এক হাজার অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে তিনি জানান।
অভিযান পরিচালনাকালে গাজীপুর তিতাস গ্যাস এন্ড টিএন্ডডি কার্যালয়ের উপব্যবস্থাপক মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী কে. এইচ. ফয়সাল আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. সাবিনুর রহমান উপস্থিত ছিলেন।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 