News Bangla 24 BD | গাজীপুরে স্কুলছাত্র অপহরণের ঘটনায় নারীসহ অপহরণকারী গ্রেফতার:৬ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুরে স্কুলছাত্র অপহরণের ঘটনায় নারীসহ অপহরণকারী গ্রেফতার:৬


 গাজীপুরে স্কুল ছাত্র অপহরণের সঙ্গে জড়িত এক নারীসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- নগরীর সালনা পলাশটেক এলাকার আব্দুল নবীর ছেলে মিল্টন মাসুম (৩৫), তার স্ত্রী খালেদা আক্তার (৩৬), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুরবাড়িয়া এলাকার ওজিহারের ছেলে শাহীন আলম (৩৬), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকার আব্দুল সবুরের ছেলে মামুন হোসেন (২৮), শেরপুর সদরের দোপাঘাট এলাকার মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ ইউসুফ মিয়া (৩৬) ও ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া থানার রাজাপুর এলাকার কুদ্দুস চৌকিদারের ছেলে হাসান চৌধুরী (৪৫)। বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ এতথ্য জানান গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলম। তিনি জানান, এ অপহরণকারী চক্রটি গত এক মাসে বিভিন্ন জেলা থেকে ১৭ জনকে অপহরণ করে। এরা সকলেই আন্তঃজেলা ছিনতাই ও অপহরণকারী দলের সদস্য। এ চক্রটি গত ২৩ জানুয়ারি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে টঙ্গীস্থ সফিউদ্দিন সরকার একাডেমীর নবম শ্রেণীর ছাত্র মোঃ তানভীর হোসেন সিয়াম (১৫) কে কৌশলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা সিয়ামের পিতার কাছ থেকে একলক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় সিয়ামকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় অপহৃত সিয়ামের পিতা গাছা থানায় একটি মামলা দায়ের করেন। পরে গত ২৫ জানুয়ারি সিয়ামকে মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ পার্শ্বে ফেলে যায় অপহরণকারীরা। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। ওই পুলিশ কর্মকর্তা আরো বলেন, অপহরণকারীদের ধরতে গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। পরে তথ্য প্রযুক্তি মাধ্যমে গত বুধবার নগরীর সালনা এলাকা থেকে অপহরণকারী মামুনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক অপর আসামীদের নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ভূয়া সাংবাদিক পরিচয়পত্র, দুইটি মোটরসাইকেল, আটটি মোবাইল সেট ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা গাজীপুরসহ ঢাকা, নরসিংদী, মুন্সীগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ এলাকার পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ