বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আল-জাজিরার গ্রহণযোগ্যতা হারিয়েছে-পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বানোয়াট ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আল-জাজিরার গ্রহণযোগ্যতা হারিয়েছে। শেখ হাসিনার কোনোদিন কোনো ব্যক্তিগত বডিগার্ড ছিল না।’
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। তার ৪৫ বছরের রাজনীতির জীবনে এখন এসএফ গার্ড দেয়। কোনোদিন কোনো বডিগার্ড ছিল না। কিন্তু আল-জাজিরার প্রতিবেদনে একজনের ছবি দিয়ে বলেছে, এটা তার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য মেনে যায় না।’
তিনি উল্লেখ করেন, ‘আল-জারিরার এমন তথ্য সে তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। যেখানে ৩৩ লাখ মারা গেছে। সেখানে তারা বলে ৩ লাখ মারা গেছে। তারা অনেক সময় উল্টাপাল্টা তথ্য দেয়।’

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 