কাপাসিয়ায় কোভিট ১৯ টিকাদান কেন্দ্র উদ্বোধন
কাপাসিয়া প্রতিনিধি : বীর মুক্তিযুদ্ধা ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাকে প্রথম টিকা দেয়ার মাধ্যমে কোভিট ১৯ টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা আব্দুস সালাম সরকার টিকা গ্রহণ করেন।
সকালে ভিডিও কনফারেন্স মাধ্যমে টিকাদান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সংস্কৃতি বিষয় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, আবাসিক মেডিকেল অফিসার ডা.মামুনুর রহমান, ডা.সামসুল আলম শাওন, নার্সিং অফিসার মাহাবুবা খাতুন,মাহামুদা খাতুন,হাজেরা খাতুন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ। ডা.আব্দুস সালাম সরকার জানান প্রথম দিন বিকাল পর্যন্ত ১০০ জনকে টিকা প্রয়োগ করা হয়েছে,।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 