গাজীপুরে মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকান্ড
মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় জয় কেমিক্যাল কোম্পানী নামের একটি মশার কয়েল তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ওই কয়েল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কুনিয়া তারগাছ এলাকায় গোলাম ইয়াজদানী মালিকানাধীণ জয় কেমিক্যাল কোম্পানী নামের কয়েল কারখানার ড্রায়ার থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে মূহুর্তে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং কারখানার ভেতরে থাকা তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামাল ও কেমিক্যালে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে চেষ্টায় ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: ইকবাল হাসান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তৈরি কয়েল, কয়েল তৈরির কাঁচামাল ও কেমিক্যাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 