গাজীপুরে সকল ট্রেনের যাত্রাবিরতি দাবি
জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের বগি বৃদ্ধি, জয়দেবপুর রেল ক্রসিংএ ওভার ব্রিজ নির্মাণ, জয়দেবপুর জংশনে ট্রেনের আসন বৃদ্ধি, জয়দেবপুর রেলজংশনকে আধুনিকায়ন এবং নারী যাত্রীদের জন্য বগি সংযোজনসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার সকালে নগরীর প্রকৌশলী ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী মোঃ সামসুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৌশলী সামসুল হক জানান, করোনাকালীন সময়ে ‘অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ প্রকল্প” নামে একটি প্রকল্প চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রকল্পটির মাধ্যমে রেলওয়ে পরিচালিত ট্রেনগুলিতে আসনবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা হলেও বেসরকারি ভাবে চালিত ট্রেনগুলি চলছে নিয়ন্ত্রণহীনভাবে গাদাগাদি, ঠাসাঠাসি যাত্রী নিয়ে। এতে সীমাহীন কষ্টে পড়েছে গাজীপুর থেকে ঢাকায় যাতায়তকারী নিয়মিত যাত্রীরা। তাই অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ প্রকল্প” না করে সেটিকে অতিরিক্ত যাত্রী ম্যানেজমেন্ট প্রজেক্ট করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সাধারণ সম্পাদক খালেদ মাহবুব মোর্শেদ, মোঃ সাখাওয়াৎ হোসেন খোকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় ৭০ লক্ষ মানুষ গাজীপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে। শিল্পায়নের কেন্দ্রবিন্দু এবং কর্মসংস্থান ও জনসংখ্যার বিবেচনায় ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তরের সমান সংখ্যক যাত্রী এবং গুরুত্বপূর্ণ হওয়া সত্বেও নয়টি আন্তঃনগর ট্রেন জয়দেবপুর জংশনে কোন স্টপেজ দেয়া হচ্ছে না। যদিও স্বল্প দূরত্বের অনেক স্টেশনেরই ষ্টপেজ দেয়া হচ্ছে। গাজীপুরে ট্রেনের ষ্টেপেজ না থাকা এবং চাহিদা অনুযায়ি টিকেটে না পাওয়ার কারণে গাজীপুরের যাত্রীদের এয়ারপোর্ট থেকে যাতায়ত করতে হয়। ফলে এয়ারপোর্ট-গাজীপুর যাওয়া-আসা সড়ক পথে বাড়তি যাত্রী চাপ সৃষ্টি করছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়ছে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 