News Bangla 24 BD | গাজীপুর থেকে ডাকাতি হওয়া গরু নারায়নগঞ্জ থেকে উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুর থেকে ডাকাতি হওয়া গরু নারায়নগঞ্জ থেকে উদ্ধার


রওসন আরা নুপুর (গাজীপুর): গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে ট্রাকভর্তি গরু ডাকাতির পর নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ট্রাকসহ গরু গুলো উদ্ধার করেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত শনিবার ১৩ (ফেব্রুয়ারি) ভোররাতে বগুড়া হতে কুমিল্লার উদ্দেশ্যে গরু ব্যবসায়ীরা একটি ট্রাকভর্তি গরু নিয়ে কোনাবাড়ী ফ্লাইওভার পৌছলে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল অন্য একটি ট্রাক দিয়ে তাদেরকে গতিরোধ করে।

এ সময় ডাকাতরা গরু ব্যবসায়ীদের মারধর করে হাত-পা মুখ বেধে রাস্তায় ফেলে রেখে ট্রাক ভর্তি গরু নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গরু ব্যবসায়ী মহিবুর রহমান বাদী হয়ে কোনাবাড়ী থানায় অভিযোগ করেন। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর প্রযুক্তি ব্যবহার করে শনিবার রাতেই নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে ট্রাক এবং রবিবার বিকেলে সোনারাগাঁও থানা এলাকার থেকে ডাকাতি হওয়া গরু উদ্ধার করা হয়। ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে তাদের গ্রেপ্তার করা সম্ভবন হয়নি। ডাকাতদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ