News Bangla 24 BD | টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

টঙ্গীতে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক


মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুরের টঙ্গী মোক্তারবাড়ি রোডে আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ঘটনাটি ঘটে গত সোমবার রাতে। এসময় ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার বেকার কান্দা গ্রামের জসিম উদ্দিন মোস্তফার ছেলে শরিফুল ইসলাম (২২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ রানা (২১) এবং শেরপুর জেলার শ্রীবরদী থানার নগরপাড়া গ্রামের আনছার আলীর ছেলে শামীম মিয়া (২০), চাঁদপুর জেলার হাইমচর থানার গন্ডামারা গ্রামের নুরু মিয়ার ছেলে জাবের মিয়া (২৫)। পুলিশ জানায়, মোক্তারবাড়ি রোড এলাকায় মাদকের একটি বড় চালান ক্রয়-বিক্রয় হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলমের নেতৃত্বে এস আই ইয়াসিন আরাফাত ও একদল পুলিশসহ স্থানীয় লোকজনের সহায়তায় জনৈক আলী হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। পুলিশ আরো জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে আলমগীর হোসেন নামে অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ওই ভাড়া বাসায় বসবাস করার সুবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার গাজীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ