News Bangla 24 BD | টঙ্গীর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার দাবী - News Bangla 24 BD
News Head

টঙ্গীর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার দাবী


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : গাজীপুরের টঙ্গী উত্তর আরিচপুর এলাকার সমবায় কমপ্লেক্স মার্কেট ও আশপাশের এলাকাসহ আবাসিক এলাকা থেকে ধার্যপদার্থেও কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার দাবী জানিয়েছে স্থানীয় জন সাধারণ এবং এসব গোডাউন সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এ উপলক্ষ্যে সমবায় কমপ্লেক্স মার্কেটের সামনে গতকাল বৃহস্পতিবার বিকালে টঙ্গী থানা পুলিশের পক্ষ থেকে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোপূর্বে ওই এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি কেমিক্যাল গোডাউন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের সভাপতিত্বে এবং এস আই লিটন শরীফের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম, মার্কেট মালিক মো. শাফায়েত হোসেন, কেমিক্যাল ব্যবসায়ী সিরাজুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আমির হোসেন আমু, মোহাম্মদ আলী ভ’ঁইয়া, প্রমূখ। বক্তারা অবিলম্বে ওই এলাকা থেকে বিপজ্জনক কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়ার জোর দাবী জানান। এসময় মার্কেট মালিক সাফায়েত হোসেন বলেন, সরকারী অনুমোদন বিহীন অবৈধ এই ব্যবসা এ মার্কেটে করতে দেয়া হবে না। বার বার প্রশাসনসহ বিভিন্ন স্থানে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেও কোন সমাধান পাওয়া যায়নি। প্রয়োজনে মার্কেটে হাঁস, মুরগী ও গরুর ব্যবসা করা হবে। ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন তার বক্তব্যে বলেন, ঝুকিপূর্ণ অবস্থায় ব্যবসা না করে সরকারী নির্দেশনা মোতাবেক ব্যবসা করুন, এলাকাবাসীর ক্ষতি করবেন না। সমবায় কমপ্লেক্স এর নীচতলায় বয়লার, কেমিক্যাল দোকান বা গোডাউন, দুতলঅয় অফিস, তিন তলায় গার্মেন্টস যেখানে ৭শ শ্রমিক কাজ কওে, তাদেও নিরাপত্তার কথা ভেবে আপনারা ব্যবসায়ীরা মানবিক কারণে মার্কেটসহ অঅশপাশের গোডাউন সরিয়ে নেয়ার আহবান জানাচ্ছি। টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি আসার পর কেউ কখনো এসব ব্যপারে কোন অভিযোগ করেনি। এধরনের ভয়াবহ ঝুকিপূর্ণ ধার্যপদার্থের ব্যবসা বা গোডাউন আবাসিক এলাকা থেকে সরিয়ে নিতে হবে। এব্যাপাওে কাউকে ছাড় দেয়া হবে না। তাছাড়া যাঁরা ব্যবসা করবেন, তারা দয়া করে এ ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষন নিবেন। আশপাশের সাধারণ জন সাধারণে জানমাল, আপনার ও আপনার শ্রমিকের জীবন বিপন্ন হয় এমন কাজ কেউ করবেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ