News Bangla 24 BD | গাজীপুরে তিন মাদক ডিলার গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্রেস বিজ্ঞপ্তি : মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমান দেশী/বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্য নতুন ও অভিনব কৌশল অবলম্বন করে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক পাচারের ট্রানজিট হিসেবে গাজীপুরকে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। র‌্যাব এসকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে। সোমবার সকালে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, জিএমপি গাজীপুর সদর থানাধীন ভোড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল তাৎক্ষনিক গাজীপুর সদর থানাধীন ভোড়া আফছার দোকান সাকিনস্থ মোঃ শাহজাহানের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ রাকিবুল হাসান(২০), পিতা-মৃত আব্দুল রশিদ, মাতা-মোসাঃ হোসনেয়ারা বেগম, সাং-ভোড়া, থানা-থানা-সদর জিএমপি, গাজীপুর ২। মোঃ নুরুল আমিন মুন্না(২৭), পিতা-মোঃ হারুন অর রশিদ, মাতা-মোসাঃ মালতী বেগম, সাং-পূর্ব চান্দনা, থানা-সদর জিএমপি, গাজীপুর ৩। মনি(২০), স্বামী-মোঃ তাইজুল ইসলাম, পিতা-মোঃ শহিদ আলী, সাং-শান্তিনগর চকপাড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর’গণকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ২১(একুশ) বোতল বিদেশী ফেন্সিডিল, ০১(এক) কেজি গাঁজা, নগদ ৩,০০০/-(তিন হাজার) টাকা এবং ০২(দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামী ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল তার হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর সারণির ১৪(খ)/১৯(খ) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ