গাজীপুরে ভাষা আন্দোলন গবেষণা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আন্তর্জাতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা, গুণিজন সংবর্ধনা ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার গাজীপুর মহানগরীর চান্দনা চৈারাস্তা এইচ এস আমান্তা টাওয়ারে প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেন তারা।
ভাষা আন্দোলন গবেষণা পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শাহ্ সুলতান আতিকের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ জুয়েল সরকারের সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেস্টা আরজু কুরাইশি, সিনিয়র সহ সভাপতি চিত্রনায়ক মোঃ হাবিবুর রহমান অন্তর, সহ সভাপতি ওমর আলী, সদরুল ইসলাম বাংলাদেশ কমিটির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আবু সালেক ভূঁইয়া, প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ রাজু আহম্মেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুম বিল্লা সুমন, মহিলা বিষয়ক সম্পাদক কথা আক্তার, শিশু কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবু রহমান, খুলনা বিভাগীয় উপ পরিচালক আক্তার হোসেন, ময়মনসিংহ বিভাগীয় উপ পরিচালক মাহমুদুল হাসান, সদস্য সুলতানা, মিনারা খাতুন রিনা, সেলিনা আক্তার, পলি পারিসা, জহিরুল ইসলাম, আব্দুল জব্বার প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও আয়োজকরা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতির অঙ্গীকারপত্র দিয়ে বাংলাদেশের সব দলকে রাজনীতি করার অনুমতি নেওয়া বাধ্যতামূলক করতে হবে, সর্বস্তরে বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে এবং মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৮ই ফাল্গুন আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠা, ফাল্গুন মাসকে ভাষার মাস হিসেবে স্বীকৃতির জন্য সরকারের কাছে চার দফা দাবি জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শেষপর্বে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 