News Bangla 24 BD | দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে-ওবায়দুল কাদের


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের যেসব নেতাকর্মী ক্ষমতার অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে দলীয় নজরদারি রয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না দল।

আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও জঙ্গিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের ঐক্য বিনষ্ট করা যাবে না। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের জন্য দল কঠোর অবস্থানে আছে। শত বাঁধা, ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ জনসেবা করে চলছে। জনগণ ভালোবেসে সরকার গঠনের যে সু্যোগ দিয়েছে, তার মর্যাদা রক্ষা করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুসরণ করে ইউনিট কাউন্সিল সম্পন্ন করতে হবে। দলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে যেন দল সরকারি উন্নয়ন যেন প্রশ্ন বিদ্ধ না হয়। পাশাপাশি আন্তর্জাতিক কুচক্রী মহলকে নিয়ে দেশ বিরোধীরা যে ষড়যন্ত্র করছে তা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

এ বিভাগের অন্যান্য সংবাদ