News Bangla 24 BD | মুক্তিযুদ্ধ মন্ত্রীর টিকা নেওয়ার ভিডিও এডিট করে প্রচার! - News Bangla 24 BD
News Head

মুক্তিযুদ্ধ মন্ত্রীর টিকা নেওয়ার ভিডিও এডিট করে প্রচার!


 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের টিকা নেওয়া বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও উদ্দেশ্য প্রণোদিতভাবে এডিট করে প্রচার করা হয়েছে।

শনিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানান।

তিনি বলেন, মন্ত্রী টিকা নেননি বলে যে অপপ্রচার চালানো হচ্ছে- তা স্বাধীনতাবিরোধী কুচক্রি মহলের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তথা সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অংশ। প্রকৃত ঘটনা হচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গত ১৭ ফ্রেরুয়ারি সচিবালয় ক্লিনিক ভবনে করোনা টিকা গ্রহণ করেন। সাংবাদিকরা সে সময় ছবি ও ভিডিও সংগ্রহ করেন। তবে টিকা দেওয়ার কক্ষে স্থান সংকুলান না হওয়ায় উপস্থিত সাংবাদিকরা কেউ কেউ ছবি ও ভিডিও ফুটেজ নিতে পারেননি। পরে ক্যামেরা পারসনরা অনুরোধ করলে, মন্ত্রী টিকা নেওয়ার পর তাদের ছবি ও ভিডিও নেওয়ার সুযোগ দেন। সুফি আব্দুল্লাহিল মারুফ আরও জানান, ভিডিও সম্পাদন করে এ ধরনের মিথ্যা অপপ্রচার যারা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ