News Bangla 24 BD | শৈলকুপায় নারী পুরুষের মাথার চুল কেটে গলায় জুতার মালা ৫ জন গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শৈলকুপায় নারী পুরুষের মাথার চুল কেটে গলায় জুতার মালা ৫ জন গ্রেফতার


 ঝিনাইদহ-
ঝিনাইদহে শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে অনৈতিক কাজের অভিযোগে তুলে এক নারী ও পূরুষের মাথার চুল ভ্রু কেটে মুখে চুনকালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে গ্রামছাড়া করা হয়।

এ ঘটনায় শনিবার শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিত গৃহবধুর স্বামীসহ ৫ জন কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে আবাইপুর গ্রামের স্বামী নাসিম শেখ, আজাদ বিশ্বাস, শিরুল বিশ্বাস, বিশারত আলী ও সিরাজ বিশ্বাস। শৈলকুপা থানার এসআই আমিরুজ্জামান জানান, মামলা দায়ের হওয়ার পর শনিবার ভোরের দিকে অভিযান চালিয়ে ইয়াসমিনের স্বামী নাসিম শেখসহ ৫ জনকে আটক করা হয়। পুলিশ জানায় পরকিয়ার অভিযোগে নাসিম তার স্ত্রী ইয়াসমিন ও বন্ধু সাগরের মাথার চুল-ভ্রু কেটে দেয় সমাজপতিদের নির্দেশে। এ ব্যাপারে শনিবার দুপুরে শৈলকুপা থানায় ৬জন কে আসামী করে মামলা করেন মাগুরা জেলার শ্রীপুর গ্রামের শমসের শেখ। তিনি হচ্ছে নির্যাতিত গৃহবধুর পিতা। পুলিশ জানায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পরকিয়া ও অনৈতিক কাজের অভিযোগে তুলে সমাজপতিরা মাছ ব্যবসায়ী নাসিমের স্ত্রী ইয়াসিমন ও নাসিমের বন্ধু সাগরকে গ্রাম্য সালিশে সাজা দেয়। তার ওই দুই নারী পুরুষের মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়া করে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ