News Bangla 24 BD | গাজীপুরে ২দিনব্যাপি উন্নয়ন মেলা সমাপ্ত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আফজাল হেসেন গাজীপুর : রবিবার রপকল্প উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিষয়ে রাজবাড়ী মাঠে ২দিনব্যাপি উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী কমিশনার নাফিস এলাহী। উন্নয়ন মেলা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার মোঃ জাকির হাসান,গণপুত বিভাগ নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ রীনা পারভীন, সমাজসেবা উপ-পরিচালক এস এম আনোয়ারুল করীম,গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ সাদেকুর রহমান। গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত ২দিন ব্যাপি উন্নয়ন মেলায় সরকারী বেসরকারী সহ বিভিন্ন উন্নয়র সংস্থার সমম্বয়ে ৪৬টি ষ্টল রাজবাড়ী মাঠে অংশ গ্রহনে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করেন। এসব স্টলে স্ব-স্ব বিভাগের উন্নয়ন কর্মকান্ড সহ লিফলেট তথৎ চিত্র ভিপিও প্রদর্শন করেন। মেলায় অংশ গ্রহণ কারী সেবামুলক স্টল গুলো থেকে জনগণকে তাৎক্ষনিক সেবাদানের ব্যবস্থা ও রাখা হয়। জাতীয় প্রতিবন্দী উন্নয়ন ফাউন্ডেশন সমাজ কল্যাণ মন্ত্রনালয় উন্নয়ন মেলায় সেবা কার্যক্রমের অংশ হিসাবে মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে অনেক প্রতিবন্দীকে থেরাপি চিকিৎসা সেবা প্রদান সহ ৪ জন প্রতিবন্দীকে হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন মৌলবাদ ধর্ম ব্যবসায়ীরা রাজরীনির নামে একটি কু-চক্রি মহল বর্তমানে দেশে নৈরাজ্য সৃস্টির চেষ্ঠা করলে ও সরকারের সঠিক পরিকল্পনায় তা করতে ব্যর্থ হয়েছে। তবে সঠিক চিন্তা চেতনায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর বুকে বাংলাদেশকে বিশে^ উৎপাদনে ১৩টি সেক্টরে শ্রীর্ষ ১০এর মধ্যে রয়েছে। ৭ম-পঞ্চমবার্ষিক পরিকল্পনা চলছে সামনে ৮ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় ১ কোটি ৩১ লক্ষ বেকার জনশক্তিকে কর্ম ক্ষেত্রের পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে বাংলাদেশে আমাদের প্রতিজনে মাথা পিচু আয় ২০৬৪ ডলার,আশারাখি ২০৩১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ ও ২০৪১সালে হবে উন্নত বাংলাদেশ তখন আমাদের মাথাপিছু আয়ের প্রয়োজন হবে ১২হাজার ৫০০ডলার তবে মাননীয় প্রধান মন্ত্রী যে ভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন সেই তার্গেট পুরণ করা অবশ^ই তা সম্ভব হবে। অতপর সকলকে এই করোনায় মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবীধি মেনে নিরাপদ দুরত্ব মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসন । ২দিন ব্যাপি উন্নয়ন মেলায় অংশ গ্রহন কারী ১০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। প্রতিষ্ঠান গুলো হলো ১ম,গাজীপুর কৃষি সম্পসারণ অধিদপ্তর ২য়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর,৩য় বাংলাদেশ ধান গবেষনা ইনস্ট্রিটিউট,৪থ সড়ক ও জনপথ বিভাগ,৫ম ঢাকা বিআরটি প্রজেক্ট, ৬ষ্ঠ ফায়ার সার্ভিস অধিদপ্তর,৭ম জেলা মৎস কর্মকর্তা বিভাগ ৮ম জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৯ম জেলা নির্বাচন অফিস, ১০ম বিসিক গাজীপুর এই প্রতিষ্ঠান গুলো সরকারের উন্নয়ন কর্মকান্ডে সাফুল্যের অগ্রণী ভুমিকা রাখায় প্রতিষ্ঠান গুলোকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া গত শনিবার জেলা প্রশাসন আয়োজিত ৫০ বছর স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবাড়ী মাঠ থেকে একটি বণাঢ়্য আনন্দ র‌্যালি রাজবাড় রোড হয়ে জেলা শহরের বিভিন্ন রাস্তা পদক্ষিন করে পুনরায় উন্নয়ন মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। আনন্দ র‌্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,শিক্ষা প্রতিষ্ঠান,সাংস্কৃতিক অঙ্গসংগঠন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারী উন্নয়ন সংস্থা,একদল আনসার ব্যন্ড বাদ্যদল সহ ৫০ বছর স্বাধীনতা সুবর্ণজয়ন্তী আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ