News Bangla 24 BD | ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ বিপুল পরিমান গাঁজাসহ আটক ১ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ বিপুল পরিমান গাঁজাসহ আটক ১


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহে বিপুল পরিমান গাঁজাসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। শনিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, জীবননগর থেকে ফরিদপুরে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সন্দেহ হলে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করলে গাড়ি ফেলে ২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া করে মহসীন হোসেন নামের একজনকে আটক করা হয়। পরে গাড়ী তল্লাসী করে উদ্ধার করা ২০ কেজি গাজা। জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপ ভ্যানটি। আটককৃত মহসীনের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি গ্রামে।

এ বিভাগের অন্যান্য সংবাদ