কাপাসিয়ায় চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে রাস্তার কাজ
নুরুল আমীন সিকদার : বাংলাদেশ আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলার শাখার কার্য নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ও চেয়ারম্যান প্রার্থী একেএম সুলতান উদ্দিন আকন্দ তাঁর ব্যক্তিগত উদ্যোগে বারিষাব ইউনিয়নে নুরারপুল হইতে ভিকারটেক সাবেদিয়া মাদ্রাসা পর্যন্ত ১.৫ কি.মি.রাস্তা মেরামতসহ মাটি ভরাট করেছে। ৩ এপ্রিল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর সহযোগিতার এ রাস্তার কাজ করা হয়।
সুলতান উদ্দিনের নেতৃত্বে আবুল কাসেম, জায়িম,জাকির, আলতাফ, মিলন, সৌরভ, সবুজ,সিদ্দিক, রিফাত,রাকিব,রুহুল, হিরন,জসিমসহ শতাধিক মানুষ সহযোগিতা এ রাস্তা মেরামত করা হয়। ভিকারটেক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুরুজ আলী বলেন এ রাস্তার কারনে আমাদের অনেক অসুবিধা হতো। নতুনভাবে রাস্তার কাজ করায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক উপকার হয়েছে।
বারিষাব পশ্চিম পাড়া গ্রামের কৃষক আবদুল মজিদ জানান জমি থেকে খলায় ধান উঠানো অনেক সমস্যা হতো,এখন আর ঝামেলা হবে না। আমাগর সুলতান অনেক বড় উপকার করছে। শিক্ষার্থী আশামনি, জিনিয়া, রিফাত,জাকির, কবির বলেন এ সড়ক দিয়া আমরা সহজে স্কুলে যেতে পারবো। সুলতান কাকার জন্য আমরা দোয়া করি ডুমদিয়া গ্রামের আটো রিকশা চালক জানান আমাগর এ এলাকা থেকে চেয়ারম্যান হলো অনেক উপকার হবে।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 