গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কাউন্সিলরসহ চারজনকে জরিমানা
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ৪জনকে ১লাখ ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গাজীপুর তিতাস গ্যাস অফিসের উদ্যোগে এ অভিযানে দুই কিলোমিটার এলাকার ৪শত বাড়ীর ৮শত চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন গাজীপুর তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সুরুজ আলম ।
তিনি জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিসা আহমেদের নেতৃত্বে শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ড ও গারোপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এসময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে গ্যাস আইনের বিভিন্ন ধারায় কেওয়া পূর্ব খন্ড গ্রামের শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিলান উদ্দিন দুলালকে ৩০হাজার টাকা,আব্দুল মান্নানকে ১০হাজার টাকা,হাসিনা বেগমকে ৫০হাজার টাকা ও মর্জিনা আক্তারকে ৪০হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবরে এলাকার অন্যান্য গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা যায়নি। তবে দুই কিলোমিটার এলাকার বাসা বাড়ীর ৪শত বাড়ীর ৮শত চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের গাজীপুরের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ সুরুজ আলম, উপব্যবস্থাপক মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী শেখ জাবের নুরানী ও ফয়সাল আহমেদ, উপসহকারী প্রকৌশলী সাবিনুর রহমান প্রমূখ।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 