গাজীপুরে র্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রেস বিজ্ঞপ্তি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে। কনিবার েিকলে র্যাব-১, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাঘের বাজার এলাকায় কতিপয় লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দল গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন সিড়িরচালা পশ্চিমপাড়া সাকিনস্থ কবির মিয়ার বাড়ির উত্তর পাশে ফাকা জায়গায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধৃত আসামী মোঃ রিয়েল মিয়া @ জাহিদ(২৫), পিতা-আবুল বাশার, মাতা-মমতাজ বেগম, সাং-বানিয়ারচালা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করেন। তার দখল হইতে সর্বমোট ৫০০(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট, ০২(দুই)টি মোবাইল ফোন ও নগদ ৫২০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হইতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া গাজীপুর জেলার জয়দেবপুর থানার সিড়িরচালা এলাকাসহ আশপাশ এলাকায় সুকৌশলে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। সে অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারার অপরাধ করিয়াছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 