ঝিনাইদহে আগুনে পুড়ে ৭ মাসের শিশুর মৃত্যু, ৩ টি ঘর ভষ্মিভুত
ঝিনাইদহ-
ঝিনাইদহ সদর উপজেলার ভাদালিডাঙ্গা গ্রামে আগুনে পুড়ে মারা গেছে তানিশা নামের ৭ মাসের এক কন্যা শিশু। এছাড়াও অগ্নিকান্ডে ভষ্মিভুত হয়েছে ৩ টি ঘর। শুক্রবার সকালে সদর উপজেলার ওই গ্রামের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। শিশু তানিশা ওই গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ করেই দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুন ধরে যায়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে অন্যঘরে। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে মারা যায় ঘরের ভেতর ঘুম পাড়িয়ে রাখা ৭ মাসের কণ্যা শিশু তানিশা। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনার পর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ঘটনাস্থল পরিদর্শণ করে ৫ টি কম্বল, ৩ বান টিনসহ নগদ টাকা সহযোগিতা দিয়েছেন। এছাড়াও জেলা প্রশাসক মজিবর রহমান ২০ হাজার টাকা, ২০ কেজি চাউল প্রদাণ করেছেন।

গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 