রীপুরে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার সামগ্রী বিতরণ
গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন অসহায় ৩ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। সকালে শ্রীপুর উপজেলার ধনুয়া আহম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দূর্জয়।
আনুষ্ঠানিক ভাবে মাদরাসা মাঠে ৫ শত অসহায় ও কর্মহীন মানুষের হাতে প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী তুলে দেন।
আয়োজক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম জানায়, জনসমাগম এড়াতে বাকি আড়াই হাজার জনকে ঈদ সামগ্রীর প্যাকেট অসহায় ও কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে বিতরন করা হয়েছে। ঈদের আগে সেমাই, চিনি, দুধ, পোলাওয়ের চাল, তেল, মুড়ি ও সাবান এক সঙ্গে পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও কর্মহীন মানুষ। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 