News Bangla 24 BD | কোটচাঁদপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত:১ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কোটচাঁদপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত:১


 ঝিনাইদহ-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের আলুকদিয়া গ্রাম নামক স্থানে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আঃ রাজ্জাক (৪২) নামে এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। দূর্ঘটনায় সিফাত হোসেন (২৮) নামে আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার কুশনা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের যাতায়াতের মেইন রাস্তার মাঝখানে এই দূর্ঘটনা ঘটে। নিহত আঃ রাজ্জাক উপজেলার আলুকদিয়া গ্রামের করিম মুন্সির ছেলে। আহত অপর একজন সিফাত হোসেন একই গ্রামের বাসিন্দা। এবিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান,মঙ্গলবার দুপুরে উপজেলার কুশনা ইউনিয়নের আলুকদিয়া গ্রামের যাতায়াতের মেইন রাস্তায় দু”দিক থেকে বেপরোয়া ভাবে আসা দুটি মটরসাইকেল সামনা সামনি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় দুই মটরসাইকেল চালককে তাৎক্ষনিক কোটচাঁদপুর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক আঃ রাজ্জাককে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় সিফাত হোসেন নামে আরো একজন গুরতর আহত হয়েছেন। তিনি আরও জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ