News Bangla 24 BD | গাজীপুরে করোনায় মৃত্যু: ২০২ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২০২ জনে।
এছাড়াও জেলায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে জেলায় এ পর্যন্ত ১০ হাজার ৯৫৩ জন আক্রান্ত হলেন।
সোমবার রাতে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, জেলায় ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন, কালিয়াকৈর উপজেলায় ১০ জন ও শ্রীপুর উপজেলায় একজন রয়েছেন। তবে কাপাসিয়া উপজেলায় করোনায় নতুন করে আক্রান্ত হয়নি।
সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান জানান, জেলায় মোট শনাক্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৭ হাজার ১৯৯ জন, কালীগঞ্জে ৮১৯ জন, কালিয়াকৈরে ১ হাজার ১২১ জন, কাপাসিয়ায় ৭০৩ জন ও শ্রীপুরে ১ হাজার ১১১ জন। এ পর্যন্ত গাজীপুর জেলায় ৭৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬২১ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ