কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার বরাব এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে বসেছিল ওই ব্যক্তি। এসময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। তার পরনে ছাই রঙের শার্ট ও চেক লুঙ্গি রয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 