কালিয়াকৈরে সেপটিক ট্যাঙ্কে গৃহবধূর মরদেহ
গাজীপুরের কালিয়াকৈরে সেপটিক ট্যাঙ্ক থেকে সেতু আক্তার (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার উপজেলার উপজেলার বাশাকৈর এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত সেতু আক্তার ওই গ্রামের রাসেলের স্ত্রী। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সেলিম নগর গ্রামের আজহার মিয়ার মেয়ে।
আটকরা হলেন- নিহতের স্বামী রাসেল (২৪), টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুল্লাহ এলাকার মাসুদ রানার ছেলে রাফি (১৬), মির্জাপুর উপজেলার চানপুর এলাকার আব্দুল হকের ছেলে আরিফ হোসেন (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে রাসেলের সঙ্গে সেতু আক্তারের বিয়ে হয় হয়। এরপর থেকে তারা কালিয়াকৈর উপজেলার বাশাকৈর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। বিয়ের পরও টাঙ্গাইলের দেলদুয়ার থানার দুইল্যা গ্রামের রাফি নামে এক যুবকের সাথে সেতুর পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে ভাড়া বাড়ির উঠানে সেতুর রক্তাক্ত জামাকাপড় দেখে বাড়ির লোকজন স্বজনদের খবর দেন। পরে তারা বাড়ির পাশের সেপটিক ট্যাংকে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 