মহেশপুর সীমান্তে অবৈধ পারাপার, দুই দিনে আটক : ১৮
ঝিনাইদহ-
কাটাতার বিহীন সীমান্ত দিয়ে অবৈধ পথে যাতায়াত থেমে নেই। উভয় দেশের দালাল চক্র মানুষ পার করে বিপুল পরিমান টাকা হাতিয়ে দেশকে করোনা ঝুকির মধ্যে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১২জনকে আটকের পর মঙ্গলবার আরো ৬ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার মহেশপুর উপজেলার গোপালপুর এলাকা থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মোহাম্মদ আলী জান নামে এক ব্যক্তিকে বিজিবি আপক করে। তিনি ঢাকার মিল্কভিটা রোড এলাকার মোঃ ওমর আলীর ছেলে। অন্যদিকে ভারতে প্রবেশের সময় মহেশপুরের নেপা বাজার থেকে খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের নুর মোল্লার ছেলে শাকিল মোল্লা, দুখু মোল্লা ও তার স্ত্রী লিমা খাতুন এবং একই উপজেলার সলেমান গ্রাম থেকে ঢাকার খিলগাঁও এলাকার মোল্লাবাড়ি উলুন সড়কের আব্দুল করিমের মেয়ে কনক খাতুন ও বরিশালের আশুরাইল গ্রামের আব্দুল জলিলের মেয়ে রাত্রি আক্তারকে আটক করে বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান মঙ্গলবার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। সীমান্ত এলাকায় বসবাসকারীদের ভাষ্য প্রতিদিন মানুষ যাতায়াত করছে। বিজিবি টহল দিলেও সীমান্তে পাট ও কলাক্ষেত থাকায় সহজে ভারত থেকে মানুষ বাংলাদেশে প্রবেশ করতে পারছে। এ ক্ষেত্রে দুই দেশের দালালরা কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ।

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 