News Bangla 24 BD | ঝিনাইদহে খাদ্যের দাম চড়া, গরুর দাম নেই, - News Bangla 24 BD
News Head
 ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহের খামারিরা কোরবানি ঈদের বাজার ধরতে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাঁজা করণের কাজ চালিয়ে যাচ্ছে। গরু মোটাতাঁজা করণের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ঈদকে সামনে রেখে গো-খাদ্যের দাম বেশি ও গরুর দাম ঠিকমত না পাওয়ার হতাশ হয়ে পড়েছেন অনেকেই। অন্যদিকে বাজারে ভারতীয় গরুর আমদানি হবে এমন দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে ভাল দামের আশায় ঝিনাইদহে চলছে শেষ মুহূর্তের গরু মোটাতাঁজা করণের কাজ। গমের ভুষি, খৈল, খড়, কাঁচা ঘাস সহ অন্যান্য খাবার খাওয়ানো হচ্ছে গরুকে। কেউ খড় কাটছেন কেউবা গরু পরিষ্কার করছেন পানি দিয়ে। এভাবেই দেশীয় পদ্ধতিতে খুব যতেœর সাথে চলছে ছোট, বড় ও মাঝারি আকারের খামারিদের গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া। সকলেরই আশা আসছে কোরবানির ঈদে ভাল দাম পাওয়া যাবে। কিন্তু গো-খাবারের দাম বেশী হওয়ায় খরচ হয়েছে অনেক বেশী। আর ঈদ ঘনিয়ে আসলেও খুব একটা দেখা মিলছে না ঢাকা, চট্রগ্রাম সহ বাইরের গরুর ব্যাপারীদের। স্থানীয় বাজারেও নেই তেমন গরুর দাম। অন্যদিকে শেষ মুহূর্তে বাজারে আসবে ভারতীয় গরু এমন শঙ্কায়ও রয়েছেন খামারিরা। সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ হলে কিছুটা লাভের মুখ দেখবে বলেও আশা করেন ব্যাপারীরা। খামারিরা জানান, এ জেলার চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্টগ্রামে গরু রপ্তানি করা হয়ে থাকে। জেলা প্রানী সম্পদ অফিসের দেওয়া তথ্য মতে, এবার কোরবানীর ঈদকে ঘিরে ৫৩ হাজার গরু ও ৪২ হাজার ছাগল ও ৫ শত ভেড়া প্রস্তুত করা হয়েছে। এ জেলায় ২২ হাজার খামারি তাদের গরু বিক্রয়ের জন্য প্রস্তুত করেছে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের ব্যাপারী রিপন হোসেন বলেন, গরু কিনতে বাইরের খরিদ্দার তেমন আসছে না। যদি ভারতীয় গরু বাজারে আসে তাহলে খুব ক্ষতি হয়ে যাবে। প্রানী সম্পদ কর্মকর্তা জানান, এবারে গো-খাদ্যর দাম বেশি। খামারিদের এখন কিছুটা লোকসান হলেও শেষ মুহূর্তে তারা ভাল দাম পাবেন। দেশীয় গরুই দেশের চাহিদা পূরণ করতে পারবে। এ কারণে প্রতিবেশী দেশ থেকে গরু আমদানির প্রয়োজন নেই। এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, আমাদের পালিত গরুই চাহিদা পূরণ করতে পারবে। ফলে বাইরের গরু আমদানির প্রয়োজন নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ