News Bangla 24 BD | কাপাসিয়ায় ভুয়া ডাক্তারের কারাদন্ড, ২০ টি মামলা ও জরিমানা - News Bangla 24 BD
News Head

কাপাসিয়ায় ভুয়া ডাক্তারের কারাদন্ড, ২০ টি মামলা ও জরিমানা


কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা বাজারের মায়া ডায়াগনস্টিক সেন্টার বসে নারী ও শিশুদের চিকিৎসা দেয়ার অপরাধে অভিযুক্ত ভুয়া ডাক্তার জালাল উদ্দিন (৩৮) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বিচারক ও কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা.ইসমত আরা।
রোববার রাতে অভিযান চালানো হয়। অপর একই দিন বিভিন্ন স্থানে অহেতুক ঘুরাঘুরি, আড্ডা, টিভি ছেড়ে চা দোকানে ভীর করার আপরাধে সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ২০ টি মামলায় ৯৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। কাপাসিয়া থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার মোসা ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ