News Bangla 24 BD | পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চির নিদ্রায় অধ্যাপক মান্নান - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে চির নিদ্রায় অধ্যাপক মান্নান


গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র সাবেক ধর্ম প্রতিমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নানের নামাজে জানাজায় মানুষের ঢল নামে। শুক্রবার বাদ জোহর নগরীর শহিদ বরকত স্টেডিয়ামে ও বাদ আসর সালনায় নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষ শরিক হন।

এদিকে অধ্যাপক এমএ মান্নানের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে গাজীপুর মহানগর বিএনপি। এ তিন দিন দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা অর্ধনমিত এবং প্রতিদিন কুরআন খানি, দোয়া ও ইফতারের আয়োজন থাকছে। গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।

জানাজায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক শওকত হোসেন সরকার, জেলা বিএনপিসাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ বিএনপি, আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শরিক হন।

জানাজা শেষে মরহুমের স্থানীয় কাউলতিয়ার বাড়ির কাছে পারিবারিক কবরস্থানে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ