পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
রাজধানীর বারিধারা এলাকায় ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে কনস্টেবল মনিরুল হককে গুলি করে হত্যার ঘটনায় ঘাতক পুলিশ কনস্টেবল কাউসার আলীকে ৭ দিনের রিমান্ড মঞ্জর করেছেন আদালত।
রবিবার (৯ জুন) বিকেলে ঢাকার সিএমএম আদালতে কাউসার আলীকে তোলা হয়। পরে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান জানান, পুলিশ কনস্টেবল মনিরুলকে গুলি করে হত্যা করা পুলিশ সদস্য কাউসার আলীকে বিকেলে রিমান্ড আবেদন করে সিএমএম আদালতে তোলা হয়।
প্রসঙ্গঃ শনিবার রাত পৌনে ১২টায় বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে দায়িত্বরত পুলিশ কনস্টেবল কাউসার আলী আরেক পুলিশ সদস্য মনিরুল হককে এলোপাতাড়ি গুলি করে হত্যা করেন। এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুরুতর আহত হন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে ঘটনা ঘটার পর স্থানীয় নিরাপত্তা রক্ষীরা কাউসার আলীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম 