News Bangla 24 BD | ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার - News Bangla 24 BD
News Head
 প্রতিটি জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার


ময়মনসিংহ প্রতিনিধি:: ময়মনসিংহের গৌরীপুর শ্রমিক ইউনিয়নের নেতা মানিক মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদল এবং ছাত্রদলের তিন নেতা বহিষ্কার হয়েছেন। আজ শুক্রবার (৩ জুলাই) বিকালে ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সভাপতি শামসুল হক শামছু এবং উত্তর জেলা ছাত্রদল সভাপতি নূরুজ্জামান সোহেল এই তথ‍্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) পৃথক বিজ্ঞপ্তিতে সংগঠন থেকে তাদের বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
বহিষ্কাররা হলেন- জেলা উত্তর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুনশী, উত্তর জেলা শাখার সদস্য ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান এবং গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসান।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জনবিরোধী নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সীকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়িত্ব দল নেবে না।
যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল ইসলাম শামছু বলেন, অপরাধ করে কেউ দলে টিকতে পারবে না।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, শ্রমিক নেতা মানিক হত্যার অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে দল। আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ