News Bangla 24 BD | টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ - News Bangla 24 BD
News Head
 শুক্রবারের বিশেষ আমলে বিপুল সওয়াব ময়মনসিংহে যুবদল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ফুটবলের উন্নয়নে ব্রাজিল-আর্জেন্টিনার সহায়তা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬ জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল সিরিয়ার রাজধানীর ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৪

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ৫ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি লোহার পাইপ ও একটি চাকু উদ্ধার করে পুলিশ।
পৃথক মাদকবিরোধী অভিযানে টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদীর নেতৃত্বাধীন একটি দল সাতাইশ আনন্দ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মো. রিপন (৪০) নামে এক ব্যক্তিকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে পুলিশ সিআর (CR) ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করে। এ ছাড়া মাদকসেবনের অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়। সব মিলিয়ে ১৬ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং সন্ত্রাস দমনে থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ১৬ জনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ