রাজের পরিচালায় প্রথমবার নাটকের অভিনয়ে হৃদয় খান
জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালায় প্রথমবার নাটকের অভিনয় করতে যাচ্ছেন সংগীত তারকা হৃদয় খান। নাটকটির নাম ‘রূপকথা’। মোস্তফা কামাল রাজের কাহিনিচিত্রে এর নাট্যরূপ দেবেন আসাদ জামান।
নাটকটিতে হৃদয় খানের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। এতে আরো অভিনয় করবেন শাওন, আব্দুল্লাহ রানা প্রমুখ।
এ প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘রূপকথা’ নাটকটি রোমান্টিক ভালোবাসার গল্পে নির্মিত হবে। নাটকে একটি গান থাকবে। গানটির সুর-সংগীত পরিচালনা করবেন হৃদয় খান।
নির্মাতা রাজ আরো বলেন, ‘হৃদয় খান সংগীত ভুবনে তুমুল জনপ্রিয়। এবার অভিনয়ে এসে তার ক্যারিয়ারে কাজটি ভিন্নমাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি।’
রাজ জানালেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর উত্তরখানে নাটকটির শুটিং শুরু হবে। চলবে টানা তিনদিন।
আগামী রোজা ঈদে ‘রূপকথা’ নাটকটি চ্যানেল আই-তে প্রচারিত হবে।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 