টেকনাফে ছয় সাংবাদিকের ওপর ইয়াবা সম্রাটের হামলা
কক্সবাজারের টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে ৬ সাংবাদিককে কুপিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদেরকে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া স্কুল মাঠে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, তার ক্যামেরাপার্সন ফয়েজ, ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, তার ক্যামেরাপার্সন শরীফ, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও তার ক্যামেরাপার্সন বাবু দাশ।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরুল হক ভুট্টোর নেতৃত্বে এ হামলা ঘটনো হয় বলে নিশ্চিত করেছেন আহত সাংবাদিকরা।
সময় টিভির আহত রিপোর্টার সুজাউদ্দিন রুবেল জানান, ওই এলাকায় ভিডিও ফুটেজ সংগ্রহকালে হঠাৎ করে একদল লোক এ হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাদের আহত করা হয়। ছিনিয়ে নেয়া হয়েছে তাদের ক্যামেরা।
টেকনাফে ছয় সাংবাদিকের ওপর ইয়াবা সম্রাটের হামলাবিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করেছে। তাদের সঙ্গে হাসপাতালে রয়েছেন টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. আবদুল্লাহ মনির। তিনি জানান, আহতদের অবস্থা খুব গুরুতর। এই ঘটনায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উখিয়া থানার এসআই মো. জাবেদ জানান, আনসার সদস্য খুন ও অস্ত্র লুটের ঘটনায় বেশিরভাগ পুলিশ সদস্য ব্যস্ত থাকায় আমি ঘটনাস্থলে এসেছি। চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা সাংবাদিকদের ওপর হামলা করেছে বলে জানতে পেরেছি।
এদিকে টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা শফিউল আলম আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান। এবং হামলাকারীদের গ্রেফতারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান 