News Bangla 24 BD | গাজীপুরে তিন ভুয়া সাংবাদিক আটক - News Bangla 24 BD
News Head

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ছদ্মবেশ ধারণ করে চাঁদবাজীবার চেষ্টাকালে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় জনতা।

এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাদের দুপুরেই গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত ভুয়া সাংবাদিকরা হলেন, নরসিংদী সদরের গোড়াদিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী, ভেলানগর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মজিবুর রহমান প্রধান ও নরসিংদীর মনোহরদী উপজেলার শহীদপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. হারুণ-অর-রশিদ।

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই নাজমুল হক জানান, বুধবার সন্ধ্যায় ওই তিনজন লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র দেখতে চায়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিসমিল্লাহ ডায়াগনেস্টিক সেন্টারে গেলে ওখানকার কতর্ব্যরতদের সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিয়ে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ব্যাপারে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বাবলু কাজী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা (নং ১৩) দায়ের করেন। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে ইউসুফ সাপ্তাহিক দুর্নীতি কণ্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি, মজিবুর অনলাইন নিউজ পোর্টাল ওয়ার্ল্ড ক্রাইম নিউজের সাব-এডিটর ও হারুন স্টাফ রিপোর্টার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন। কিন্তু এর কোন প্রমাণ না পেয়ে ছদ্মবেশে চাঁদাবাজির আশ্রয় নেয়ায় তাদের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। ওই মামলায় দুপুরে তাদের কোর্টে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ