News Bangla 24 BD | অধিকাংশ অনলাইন পত্রিকাই শর্ত পূরণ করতে পারেনি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অধিকাংশ অনলাইন পত্রিকাই শর্ত পূরণ করতে পারেনি


নিবন্ধনের জন্য ১ হাজার ৭৩৩টি অনলাইন পত্রিকা ও ১০২টি অনলাইন রেডিও-টিভি তথ্য অধিদফতরে (পিআইডি) আবেদন জমা দিয়েছে। এসব আবেদনের যাচাই বাছাই শেষ হবে ৩০ জুন।
তথ্য অধিদফতরের (পিআইডি) অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেন এ প্রতিবেদককে বলেন, অনলাইন পত্রিকা, রেডিও-টিভির মোট আবেদনের মধ্যে ১ হাজার ৫০০টি যাচাই-বাছাই শেষ হয়ে গেছে। এরমধ্যে অধিকাংশ আবেদনেরই শর্ত পূরণ হয়নি। কোনো আবেদনের সঙ্গে জমাকৃত কাগজপত্রে সামান্য ত্রুটি থাকলে তা সারিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করা হচ্ছে। ৩০ জুনের মধ্যে তারা যোগাযোগ না করলে আবেদন বাতিল হয়ে যাবে। এরপর পর্যায়ক্রমে অনিবন্ধিত অনলাইন পত্রিকা, রেডিও-টিভি মোবাইল সিমের মতো বন্ধ করে দেওয়া হবে।

আবেদন যাচাই-বাছাইয়ের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি করেছে তথ্য অধিদফতরে (পিআইডি)। কমিটির সদস্যরা হলেন- পিআইডির তথ্য অফিসার মিজানুর রহমান ও আলী হোসেন এবং সহকারী তথ্য অফিসার মুহাম্মদ জসীম উদ্দিন।

সহকারী তথ্য অফিসার মুহাম্মদ জসীম উদ্দিন বলেন, আবেদন যাচাই-বাছাইয়ের পর কম্পিউটারাইজড তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা তৈরি শেষ হলে আবেদনকারী ব্যক্তি সম্পর্কে যাচাই-বাছাইয়ের জন্য গোয়েন্দা সংস্থা, এসবি ও এনএসআইতে পাঠানো হবে। তাদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর অনলাইন রেজিস্ট্রেশন দেওয়ার বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত নভেম্বরে তথ্যমন্ত্রী এবং তথ্য সচিবের নির্দেশনা অনুযায়ী তথ্য অধিদফতরকে অনলাইন পত্রিকাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়। এ জন্য ওই মাসেই অনলাইন নিবন্ধন চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

ওই সময় জারি করা তথ্য বিবরণীতে বলা হয়, দেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করতে সরকার অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ জন্য নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়ণপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। গত ১৭ এপ্রিল ছিল আবেদন জমা দেওয়ার শেষ সময়।

এ বিভাগের অন্যান্য সংবাদ