News Bangla 24 BD | অধিকাংশ পত্রিকার প্রকাশক বা মালিকই সম্পাদক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অধিকাংশ পত্রিকার প্রকাশক বা মালিকই সম্পাদক


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সারাদেশে ১ হাজার ৭৮টি দৈনিক পত্রিকার মধ্যে ১ হাজার ৫টি পত্রিকার প্রকাশক ও সম্পাদক একই ব্যক্তি। এর মধ্যে ৭৩টিতে মালিক নিজেই সম্পাদকের কাজ করছেন।
মঙ্গলবার (১৪ জুন) সকালে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে বর্তমানে মিডিয়াভুক্ত ৪৩৪টি ও মিডিয়া বহির্ভূত ৬৪৪টি মোট ১ হাজার ৭৮টি দৈনিক পত্রিকা রয়েছে। এর মধ্যে অধিকাংশ পত্রিকার প্রকাশক বা মালিকই সম্পাদকের দায়িত্ব পালন করে থাকেন। স্বল্প সংখ্যক পত্রিকার প্রকাশক পেশাদার সম্পাদক নিয়োগ দেন।

সংসদ সদস্য আব্দুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এর ৪০ ধারা, পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ এর ৯০ বিধি এবং বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা-২০০৮ মোতাবেক সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, পরিদপ্তর, প্রকল্প, স্বায়ত্তশাসিত সংস্থা, সরকার নিয়ন্ত্রিত পাবলিক লিমিটেড কোম্পানি এবং জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ অন্যান্য স্থানীয় প্রশাসন সরাসরি পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে থাকে।

তিনি আরও জানান, ২০০৬ সালের ২৩ ডিসেম্বর অর্থ বিভাগ জারিকৃত নির্দেশনা অনুযায়ী, সরকারি সকল বিজ্ঞাপন ২০০৭ সাল হতে স্ব-স্ব মন্ত্রণালয় বা বিভাগ অথবা দপ্তর সংস্থা সরাসরি পত্রিকায় প্রকাশ করে থাকে এবং নিজস্ব বাজেট বরাদ্দ থেকে বিল পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে বিধায় বিজ্ঞাপন পত্রিকায় প্রকাশের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের কোনো করণীয় নেই।

এ বিভাগের অন্যান্য সংবাদ