মডেল এবং গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ সাবিরা হোসাইন আত্মহত্যা করেন গত মাসের ২৪ তারিখ। সেই রেশ কাটতে না কাটতেই আরো এক মডেল আত্মহত্যা করলেন। তার নাম সিনহা রাজ। তিনি ২০১৪ সালের ভিট মডেল প্রতিযোগী ছিলেন।
মঙ্গলবার রাত ১২টার পরে মহাখালীর দক্ষিণপাড়ার ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিনহাকে দেখতে পেয়ে তার স্বামী অভিজিৎ ও প্রতিবেশীরা উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য জীবনে স্বামী অভিজিৎ অভির সঙ্গে বনিবনা না হওয়ার আত্মহত্যা করেন সিনহা। এ ঘটনার পর পুলিশ অভিজিৎ অভিকে গ্রেফতার করেছে। অভিজিৎ টুকটাক অভিনয় এবং নির্মাণের সঙ্গে জড়িত আছেন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 