স্কুল ছাত্রী কবিতা হত্যাকারীর ফাসির দন্ডাদেশ
গাজীপুর প্রতিনিধি : স্কুল ছাত্রী কবিতা হত্যাকারী বিজয়ের ফাসি ও ১০ হাজার টাকা জড়িমানার দন্ডাদেশ দিয়েছে গাজীপুর জেলা দায়রা জজ আদালত।
রোববারদিন বেলা ১১ টার দিকে বিচারক একেএম এনামূল হক এ দন্ডাদেশ দেন।
গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম জানান, স্কুল ছাত্রী কবিতা হত্যা ঘটনায় তার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমাদিলে বিজ্ঞ আদালত উভয়পক্ষের যুক্তি তর্ক ও স্বাক্ষী প্রামানের ভিত্তিতে এই রায় প্রাদান করেন।
নিহত কবিতার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭মাস আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর বোর্ডঘর এলাকার বিজয় স্মরনী উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন হয় ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী কবিতা রানী দাস (১৫)। এ সময় স্থাণীয় জনতা ঘেরাও করে ঘাতক বিজয়কে (১৯) আটক ও গণপিটোনী দিয়ে পুলিশে সোপর্দ করে । এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য উপজেলার উত্তর গজারিয়া এলাকায় প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় ২০১৫ সালের ১৩ অক্টোবর দুপুরে ১০ম শ্রেণীর স্কুল ছাত্রী কবিতাকে বিজয় নামে এক বখাটে ছেলে খুন করে। এ ঘটনায় ওই ঘাতক যুবককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। নিহত কবিতা রানী দাস (১৫) ঢাকা জেলার ধামরাই থানার রামপুর এলাকার সাগর মনিদাসের কন্যা । সে কালিয়াকৈর উপজেলার উত্তর গজারিয়া এলাকায় নানাবাড়ি থেকে স্থানীয় বিজয় স্মরণী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করত। আটককৃত যুবক ওই এলাকার রামমণি দাসের ছেলে বিক্রম মণিদাস বিজয় (২১)। সে সাভার গণবিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ।
নানা বাড়ী থেকে বিজয় স্মরণী উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর টেস্ট পরীক্ষা দিতে আসে কবিতা। এসময় বিদ্যালয় গেটের কাছাকাছি পৌছলে সাভার গণবিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র বখাটে বিজয় অতর্কিতে হামলা চালিয়ে কবিতাকে উপর্যুপরি ছুড়িকাঘাত করে। বিষয়টি দেখতে পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা ঐ বখাটেকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ এসে ঐ বখাটেকে আটক করে। এসময় মারাত্মক আহত কবিতাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়ার পথেই সে মারা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাঃ আল-ইমরান মাহমুদ জানান, নিহত কবিতার দেহের বুক,হাত,পেট ও গলার কাছে ছুড়িকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
নিহতের বাবা সাগর মনিদাস সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। আমার মেয়েকে সে বিনা অপরাধে মেরে ফেলেছে। আদালত ফাসির রায় দিয়েছে। ফাসি কার্যকর হলে আমার মায়ের (মেয়ে) আত্মা শান্তি পাবে।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান 